শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
কৃষি খাতকে সমৃদ্ধি করতে সরকার বিভিন্ন প্রণোদনার প্যাকেজ গ্রহণ করেছেন ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ এমপি  ‘অপারেশন সার্চলাইট’ ইতিহাসের অন্যতম জঘন্য গণহত্যা: ভারত বাবরের অধিনায়কত্বে মুগ্ধ অস্ট্রেলিয়ান তারকা জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন সরকারি ডিপো থেকে জ্বালানি তেল বিপণনের নতুন সময়সূচি ঘোষণা বিষখালী নদীতে মিলল ‘রাজা’ ইলিশ, বিক্রি হলো যত দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ হবে ট্যাগ অফিসার জ্যোতিষশাস্ত্র মেনে শপথ নিচ্ছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী লালমনিরহাটে শিলাবৃষ্টিতে ঝাঝরা চালের টিন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেফতার

‘ভাগ্য’ নিয়ে ফিরছেন নিপুণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১১৯ Time View

বিনোদন ডেস্ক : অভিনেত্রী হলেও বেশ সময় ধরে রেষারেষি চলছে নেতৃত্ব নিয়ে। তাই তেমনভাবে অভিনয়ের মধ্যে খুঁজে পাওয়া যায়নি ঢালিউড অভিনেত্রী নিপুণকে। তবে এবার অনুরাগীদের জন্য নিয়ে এলেন সুখবর। জানালেন নতুন সিনেমার কথা।   

জানালেন, ‘ভাগ্য’ নামের একটি সিনেমার শুটিং করছেন তিনি। শুটিং-এর কাজ চলবে ৩০ মে পর্যন্ত। সিনেমাটি পরিচালনা করছেন মাহবুবুর রহমান।

এ সিনেমায় নিপুণের বিপরীতে নায়ক হিসেবে আছেন চিত্রনায়ক মুন্না। এই জুটি আগেও উত্তম আকাশের ‘ধূসর কুয়াশা’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন।

এই বিষয়ে নিপুণ বলেন, “সিনেমাটির গল্পটা বেশ ভালো। আশা করি দর্শকরা এটি গ্রহণ করবেন।”

এ সিনেমায় ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে চাচার কাছে বড় হওয়া এক মেয়ের চরিত্রে অভিনয় করছেন নিপুণ। যেখানে চাচা তাকে দিয়ে নানা ধরনের প্রতারণামূলক কাজ করান। কখনও প্রেমিকা সেজে বড়লোকদের ফাঁসানো, কখনও চোরাচালানিদের সাহায্য করা। পরে চাচার কাছ থেকে পালানোর সিদ্ধান্ত নেন নিপুণ।

কিউএনবি/অনিমা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit