রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আগামী ৩ মাসেও চালু হওয়ার সম্ভবনা নেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ  নওগাঁয় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা মাটিরাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে তবলছড়ি বিএনপির পরিচ্ছন্নতা অভিযান। রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২ মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে উপজেলা বিএনপি। সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন

‘আরআরআর’-এ আলিয়ার দৃশ্য কয়েক মিনিট, ভক্তদের আক্ষেপ!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৩৫ Time View

বিনোদন ডেস্ক : ‘আরআরআর’ মুক্তির অনেক আগে থেকেই প্রচারে অংশ নিতে দেখা গিয়েছিল আলিয়া ভাটকে। কিন্তু দ্বিতীয় দফার প্রচারে তাকে সেভাবে দেখা যায়নি। শুধু আলিয়া নন, ছবিতে রয়েছেন দক্ষিণ ভারতের দুই মহাতারকা রাম চরণ ও জুনিয়র এনটিআর। রয়েছেন বলিউডের অজয় দেবগনও। মাত্র ১০ মিনিটের চরিত্রে অভিনয়ের জন্য আলিয়ার পারিশ্রমিক ছিল প্রায় ৯ কোটি টাকা।

এসএস রাজামৌলির ‘আরআরআর’ ছবি দিয়েই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেছেন আলিয়া ভাট। গুঞ্জন ওঠে ছবিতে তার অল্প সময়ের অভিনয় নিয়ে নাকি শুরু থেকেই অখুশি ছিলেন আলিয়া। বিষয়টি তিনি জানতে পেরেছিলেন ফাইনাল কাটের সময়। মন খারাপের ফলস্বরূপ তার ইনস্টাগ্রাম থেকে রাজামৌলির সব ছবি হটিয়ে দিয়েছেন। এমনটাও শোনা গেছে। তবে এসব তথ্যকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন আলিয়া।

এদিকে, ছবি মুক্তির পর থেকেই আলিয়ার স্বল্প সময়ের স্ক্রিন প্রেজেন্স নিয়ে আক্ষেপের শেষ নেই আলিয়া ভক্তদের। বিশেষ করে ২০ মে সারা বিশ্বে একযোগে নেটফ্লিক্সে মুক্তির পর ‘আরআরআর’ ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। আলিয়ার ডায়ালগ না থাকা, বিভিন্ন জায়গায় ভুল ভয়েজ ওভার এবং অভিনয়ের জায়গা কমিয়ে এনে তাকে শুধুমাত্র একটি গানে আইক্যান্ডি হিসেবে ব্যবহার করা নিয়ে চটেছেন নেটিজেনরা।

 

 

কিউএনবি/আয়শা/২৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit