বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১০ অপরাহ্ন

কুড়িগ্রামে চ্যানেল টোয়েন্টিফোর’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১২৩ Time View

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল টোয়েন্টিফোর এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ২৪শে মে দুপুর ১২টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় হলরুমে এ আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম-২ আসনের এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দিন, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট আইনজীবি এসএম আব্রাহাম লিংকন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নুরনবী সরকার, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সিনিয়র সাংবাদিক এসএম ছানালাল বকসী, ইউসুফ আলমগীর।

এছাড়াও উপস্থিত ছিলেন-জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, সাবেক সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি পনির উদ্দিন আহমেদ কেক কেটে চ্যানেল টোয়েন্টিফোরের কুড়িগ্রাম প্রতিনিধি গোলাম মওলা সিরাজকে কেক খাইয়ে দেন। এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যানেল টোয়েন্টিফোর এবং কুড়িগ্রাম প্রতিনিধি গোলাম মওলা সিরাজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

 

কিউএনবি/আয়শা/২৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit