শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের সঙ্গে যোগাযোগ করেই আ.লীগ মিছিল করছে: রাশেদ খাঁন ‘তোমাকে দিয়ে হবে না, নাচে তুমি জিরো’ হুতিদের নিয়ন্ত্রণে বাব আল-মানদেব, কেন এত গুরুত্বপূর্ণ এই জলপথ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে ‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা

নেত্রকোনায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা ।
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫২ Time View

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা : নেত্রকোনায় উৎসবমুখর পরিবেশে সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে শহরের স্থানীয় ‘ক্রিয়েশন স্কুল’ প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান।

সিভিল সার্জন ডা. গোলাম মওলা নইম কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (এসএমও) ডা. আবুল বাসারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মো. দাউদ শরীফ, ডা. মো. রাব্বী আলম, ডা. দেবাশীষ সাহা এবং ডা. আহসান কবির রিয়াদসহ স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সরেজমিনে দেখা যায়, টিকাদান কেন্দ্রটিতে শিশুদের নিয়ে আসা অভিভাবকদের ব্যাপক উপস্থিতি ছিল।

সিভিল সার্জন ডা. গোলাম মওলা নইম জানান, সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই সারাদেশের ন্যায় নেত্রকোনা জেলাতেও শতভাগ টিকাদান লক্ষ্যমাত্রা সম্পন্ন করা হবে। তিনি আরও বলেন, “হাম বা রুবেলার লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জনস্বার্থে এই কার্যক্রম সফল করতে তিনি জেলার সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৬,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit