শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের নিয়ন্ত্রণে বাব আল-মানদেব, কেন এত গুরুত্বপূর্ণ এই জলপথ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে ‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

স্পোর্টস ডেস্ক : না রিয়াল মাদ্রিদ, না ফ্রান্স, শেষ এক মৌসুমে দলগতভাবে কিছুই জিততে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তবে ব্যক্তিগতভাবে জিতেছেন দুটো বড় পুরস্কার, ইউরোপিয়ান গোল্ডেন শ্যু আর বিশ্বকাপের গোল্ডেন বুট। সে কারণেই কি না, এমবাপ্পে জানালেন, তিনি এখনও ব্যালন ডি’অর জেতার যোগ্য।

তিনি আরও বলেন, ‘মানুষ বলে আমি কোনো ট্রফি জিতিনি, ক্লাব বা দেশের হয়ে। কিন্তু এটা একটা ব্যক্তিগত পুরস্কার। আমি কখনো দেখিনি কেউ সবার ভোটে ব্যালন ডি’অর জিতেছে।’তিনি যোগ করেন, ‘কেউ কি কখনো শতভাগ ভোটে জিতেছে? তার মানে সবসময় কেউ না কেউ মনে করে বিজয়ী এটা পাওয়ার যোগ্য ছিল না।’

এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ১৫ গোল করেন এমবাপ্পে। লা লিগায় করেন ২৫ গোল। বিশ্বকাপে তার গোলসংখ্যা গিয়ে দাঁড়ায় ২২টিতে। এর মাধ্যমে তিনি হয়ে যান বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তবে সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে যায় ফ্রান্স।

এমবাপ্পে বলেন, ‘ব্যালন ডি’অর নিয়ে আমার ধারণা আসে মেসি আর রোনালদোর সময় থেকে। সাধারণ খেলোয়াড়কে এটা দেওয়া হয় না। এটা দেওয়া হয় ব্যতিক্রমী খেলোয়াড়দের। আমি মনে করি এই বছর আমি ব্যতিক্রমী কিছু করেছি। তাই আমি বিশ্বাস করি আমি এটা জিততে পারি।’

তিনি কি নিজেকে যোগ্য বিজয়ী মনে করেন, এই প্রশ্নে এমবাপ্পে দৃঢ়ভাবে জবাব দেন। তিনি বলেন, ‘আমার চেয়ে ভালো খেলোয়াড় কেউ ছিল না। আমরা অর্জনের কথা বলছিলাম। বড় বড় প্রতিযোগিতায়, যেখানে সব সেরা খেলোয়াড়রা থাকে, সেখানে এত গোল করা, আর অবশ্যই বিশ্বকাপে, সবচেয়ে বড় আসরে, সেখানে সর্বোচ্চ গোলদাতা হওয়া—পুরো ছুটির সময় মানুষ শুধু এই কথাই বলেছে আমাকে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ কী, এটা পুরোপুরি বোঝা কঠিন। এটা বড় খেলোয়াড়দের প্রতিযোগিতা, তারকাদের, ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের। আর নিজেকে বলা, মাত্র ২৭ বছর বয়সে, আমিই এখন সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়। আর এটা আরও বিশেষ, কারণ আমি এই রেকর্ড নিয়েছি লিও মেসির কাছ থেকে। অনেকের কাছে ক্রিস্টিয়ানোর (রোনালদো) সঙ্গে তিনিই ইতিহাসের সেরা খেলোয়াড়। এটা দারুণ ব্যাপার। এই ধরনের অর্জন আলাদা।’

 

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit