বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৬০ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে হাম-রুবেলা সংক্রমন নিয়ন্ত্রনের লক্ষ্যে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিরিশিরি ওয়াইডব্লিউসি নার্সারী স্কুলে বিশ^ স্বাস্থ্য সংস্থার সহযোগীতায় এ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা (ভারঃ) ডাঃ এ এস এম তানজিরুল ইসলাম রায়হান।

উদ্বোধনপুর্ব আলোচনা সভায় ওয়াইডব্লিউসি‘র সভানেত্রী লুদিয়া রুমা সাংমা‘র সভাপতিত্বে এফপিআই দ্বীন মোহাম্মদ সালাউদ্দিন এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে আলোচনা করেন, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, মেডিকেল অফিসার ডাঃ মিজানুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিশ^জিৎ সাহা, সাংবাদিক ধ্রুব সরকার প্রমুখ।

ডাঃ এ এস এম তানজিরুল ইসলাম রায়হান বলেন, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে ১ ডোজ হামের (এমআর) টিকা প্রদান করা হবে। এই ক্যাম্পেইন সফল ভাবে বাস্তবায়িত হলে অত্র এলাকায় হাম-রুবেলা সংক্রমনের ঝুকিঁ অনেকাংশে হ্রাস পাবে এবং শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। জাতীয় এ কার্যক্রম বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৬,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit