সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা 
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৭১ Time View
শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা  :  আগামী ২৪ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে নেত্রকোনায় ঐতিহ্যবাহী মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ( রেজিস্ট্রেশন নং – ১৩৮/৯৪ ) এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন । নির্বাচনে ৪৭২ জনের ভোট প্রদানের মাধ্যমে ৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত হবে। সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নির্বাচন কমিশন ও সমিতির নেতৃবৃন্দ।

সরেজমিনে ভোটারদের সাথে কথা বলে জানা যায় আগামী নির্বাচনকে ঘিরে এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিবন্ধীদের মাঝে কে হারে ও কে জিতবে তা নিয়ে এক গুঞ্জন শোনা যাচ্ছে। নেতৃত্বে সম্ভাব্য প্রত্যাশিত প্রার্থীদের মধ্যে প্রচার প্রচারণায় ও কর্মী সমর্থকদের ঘিরে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন , সভাপতি পদে চেয়ার প্রতীকে মো. খায়রুল ইসলাম , সহ-সভাপতি পদে মোরগ প্রতীকে দুলু মিয়া, সাধারণ সম্পাদক পদে হারিকেন প্রতীকে মোঃএনামুল হক এনাম ও আলামিন মিয়া মাছ প্রতীক নিয়ে দুজনেই সমান সমান ভোট যুদ্ধে এগিয়ে আছে।সদস্য পদে বালতি প্রতীকে মো. রফিকুল ইসলাম , বাল্ব প্রতীকে মোঃ মুমিন মিয়া, ফুটবল প্রতীকে মোঃ মানিক মিয়া ।

জেলা শহরের পাইকারি ও খুচরা পণ্য বিক্রয়য়ের একমাত্র কাঁচা বাজার নেত্রকোনা মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ কেনাবেচার সেবার মাধ্যমে ইতিমধ্যেই ঐতিহ্যবাহী মেছুয়া বাজার হিসেবে নেত্রকোনাবাসীর মাঝে সুনাম ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে । পরিশেষে আগামী ২৪শে এপ্রিল মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যাবসায়ী ও সমবায় সমিতির নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে বিজ্ঞ মহলের দাবী করছে।

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৬,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit