রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পাহাড়ের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সেনাজোনের কম্পিউটার প্রশিক্ষণ গুলশানে ঝটিকা মিছিল: আ.লীগের আরও ৪০ জন গ্রেপ্তার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে,দুর্গাপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন মাটির নিচে লুকিয়ে রাখা বিদেশী মদ, নারী সহ আটক – ১

জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে হেলাল উদ্দিন সভাপতি, শিপলু সাধারণ সম্পাদক নির্বাচিত

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে এম এ হেলাল উদ্দিন সভাপতি এবং মো. গোলাম মুর্তজা শিপলু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) জয়পুরহাট বাস টার্মিনাল প্রাঙ্গণে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটগ্রহণ শেষে রাত ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ মিটুল ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে এম এ হেলাল উদ্দিন ‘আম’ প্রতীকে ১ হাজার ৯৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সরদার আব্দুল হাফিজ পান ৯২৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো. গোলাম মুর্তজা শিপলু ‘কুলা’ প্রতীকে ২ হাজার ৮৯০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইসলাম হোসেন টুটুল পান ৬৭৫ ভোট।

নির্বাচনে কার্যকরী সভাপতি পদে মো. ইকবাল হোসেন ‘কলস’ প্রতীকে ১ হাজার ৪৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতির ২ টি পদে মো. রফিকুল ইসলাম ‘সাইকেল’ প্রতীকে ২ হাজার ভোট পেয়ে (১ম) এবং মো. আব্দুল ওয়াদুদ মোল্লা ‘বটগাছ’ প্রতীকে ১ হাজার ৪১৫ ভোট পেয়ে (২য়) নির্বাচিত  হয়েছেন।

সহ-সাধারণ সম্পাদকের ২টি পদে এস. এ জাহাঙ্গীর তুহিন ‘গাড়ি’ প্রতীকে ২ হাজার ৩৯ ভোট পেয়ে (১ম) এবং সিরাজুল ইসলাম ‘বালতি’ প্রতীকে ১ হাজার ১৬৬ ভোট পেয়ে (২য়) নির্বাচিত হয়েছেন।

এছাড়া কোষাধ্যক্ষ পদে মো. শাহজাহান আলী মন্ডল ‘গরুর গাড়ি’ প্রতীকে ১ হাজার ৯২১ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মো. মাহবুব আলম ‘মোমবাতি’ প্রতীকে ১ হাজার ৭৯১ ভোট, দপ্তর সম্পাদক পদে মো. আবু সাঈদ ‘গাড়ি ভাড়া ব্রাশ’ প্রতীকে ১ হাজার ২৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক পদে মো. আজাহার আলী ‘মাইক’ প্রতীকে ১ হাজার ৬৮২ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. ইমরান কায়েস রনি ‘মোটরসাইকেল’ প্রতীকে ১ হাজার ৫৬১ ভোট এবং সমাজকল্যাণ সম্পাদক পদে মো. ছানেয়ার হোসেন ‘শহীদ মিনার’ প্রতীকে ১ হাজার ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম (১ম), মো. আনারুল সরদার (২য়), হেলাল উদ্দিন শিপলু (৩য়), মো. শামীম রেজা (৪র্থ), মো. গোলাম মোস্তফা (৫ম) ও মো. আশরাফ আলী (৬ষ্ঠ)।

প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ মিটুল জানান, এবারের নির্বাচনে মোট ৪,৭২১ জন ভোটারের মধ্যে ৩,৬৪৫ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট প্রদত্ত ভোটের হার ৭৭ শতাংশ।

এ নির্বাচনে বিভিন্ন পদে মোট ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন, কার্যকরী সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৫ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ৩ জন, সড়ক সম্পাদক পদে ৭ জন, প্রচার সম্পাদক পদে ২ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন, সমাজকল্যাণ সম্পাদক পদে ২ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১৭ জন প্রার্থী লড়াই করেন।

প্রধান নির্বাচন  কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন  আব্দুল হামিদ মিটুল,  নির্বাচন কমিশনার এম এ ওয়াহাব,  কাজী  মনজুরে মওলা পলাশ,  আনিছুর রহমান লিটন,  বাবুল করিম,  শফিকুল ইসলাম,   অ্যাডভোকেট মামুনুর রশীদ, প্রকৌশলী গোলাম কবির,  সাজ্জাদ হোসেন। 

নতুন কমিটি আগামী তিন বছরের জন্য জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দায়িত্ব পালন করবে।

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit