শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ১৩৯ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  : ব্রাহ্মণবাড়িয়ায় দাম্পত্য কলহের জেরে তাজুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে৷ গতকাল শুক্রবার (২০ মে) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম ওই এলাকার এমরান মোল্লার ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী সামসিয়া আক্তার তোহাকে (৪৫) আটক করেছে পুলিশ।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জনান, তাজুল দীর্ঘ ২৪ বছর সৌদি আরবে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন।
তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। শুক্রবার রাতে ঘরের জানালা বন্ধ করা নিয়ে তাজুলের সঙ্গে তোহার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তোহাকে থাপ্পড় দেন তাজুল। এ সময় তাজুলকে ধাক্কা দিয়ে টেবিলের ওপর ফেলে দেন তোহা। এতে মাথায় আঘাত পান তাজুল। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।তিনি আরও জানান, ঘটনার পর অভিযুক্ত তোহাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে। 

কিউএনবি/অনিমা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২.৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit