বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

আখাউড়া স্থলবন্দর দিয়ে বন্ধ হতে যাচ্ছে ভারতীয় গম আমদানি

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১৩৫ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : নিজ দেশে গমের সরবরাহ স্বাভাবিক ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশে গম রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত সরকার।পুরোনো সকল এলসির বিপরীতে গম রপ্তানির দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানিকারকরা। এদিকে গম রপ্তানি বন্ধের খবরে বাড়তে শুরু করেছে গমের দাম। এতে করে বিপাকে পড়েছেন বন্দরে আসা পাইকাররা। বুধবার (১৮ মে) সকালে ফোনে  বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ফ্লাওয়ার মিলগুলোতে গমের চাহিদা মিটাতে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি করছিলেন বন্দরের সিএন্ডএফ ব্যবসায়ীরা।

আমদানি করা এসব গম চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ভৈরব, ফেনি, রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফ্লাওয়ার মিলগুলোতে সরবরাহ করা হচ্ছিলো। কিন্তু ভারত সরকার নিজ দেশে গমের সরবরাহ বৃদ্ধি ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে গত শনিবার (১৪ মে) থেকে বাংলাদেশে গম রপ্তানি বন্ধ করে দিয়েছে। আখাউড়া স্থলবন্দরের গম আমদানি কারক সিএন্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টার ন্যাশনালের স্বত্বাধিকারী আক্তার হোসেন সাজু, মেসার্স জলি এন্টারপ্রাইজ এর মোবারক হোসেন ভুঁইয়া, দ্বীপা ট্রেড ইন্টার ন্যাশনাল এর মোঃ নাসির উদ্দীনসহ রাজশাহী, ময়মনসিংহ ও নারায়নগঞ্জের কয়েকজন গম আমদানিকারক জানান, আমরা দেশের গমের চাহিদা মেটাতে ভারত থেকে গম আমদানি করে আসছি।

এমতাবস্থায় ভারতীয় রপ্তানিকারকেরা আমাদের জানিয়েছেন ভারত সরকার আপাততো বাংলাদেশেসহ বহিঃবিশ্বে গম রপ্তানি বন্ধ করে দিয়েছেন। এখন আমাদের ১৩ তারিখের আগে এই বন্দর দিয়ে প্রায় ৩০ হাজার মেট্রিকটন গমের এলসি করা রয়েছে ভারতে। যা দেশে ঢোকার অপেক্ষায় রয়েছে। এই গম আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে আসতে প্রায় ১ মাস সময় লাগবে। তাই বাণিজ্য মন্ত্রণালয় যেন ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করে নতুন করে এলসি না নিলেও অবশ্যই যেন পূর্বের যেসব গমের এলসি দিয়েছি সেগুলোর যেন কোন সমস্যা না হয় সেই ব্যবস্থা গ্রহণের দাবি জানানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit