রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চৌগাছায় সাংবাদিকদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ২০৪ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত প্রকাশক সাবের হোসেন চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা হওয়ার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে চৌগাছা প্রেসক্লাবের ব্যানারে মানববন্ধন করেছেন চৌগাছায় কর্মরত সাংবাদিকরা। ১৮ মে বুধবার বেলা ১১টায় শহরের সিটিপ্লাজা এলাকায় চৌগাছা প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন চৌগাছা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ভোরের কাগজের চৌগাছা প্রতিনিধি জিয়াউর রহমান রিন্টু, সাধারণ স¤পাদক প্রভাষক অমেদুল ইসলাম, দফতর সম্পাদক এইচএম ফিরোজ প্রমুখ। অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর সোহেল, দৈনিক ইত্তেফাক পত্রিকার চৌগাছা প্রতিনিধি অধ্যক্ষ আবু জাফর, আমাদের অর্থনীতি প্রতিনিধি রহিদুল ইসলাম খান, সাংবাদিক আজিজুর রহমান, দেওয়ান শফিকুল ইসলাম, আসাদুজ্জামান মুক্ত, আব্দুল্লাহ আল মামুন, রায়হান হোসেন, মহিদুল ইসলাম প্রমুখ।

এ ছাড়াও এ মানবন্ধনে বিভিন্ন পত্রিকারসাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠন ও পেশাজীবির সংগঠনের অর্ধশতাধিক ব্যক্তি অংশ নেন। মানবন্ধনে বক্তরা, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় কুমিল্লায় দৈনিক ভোরের কাগজ সম্পাদক প্রকাশকসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit