বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে যুবককে মারধর, লক্ষ টাকাসহ  মোবাইল ছিনতাই

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৭০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে এক যুবককে মারধর করে মোবাইল ও লক্ষ টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধায় ফারুকী পার্ক অবকাশের লাইব্রেরীর সামনে এঘটনা ঘটে। আহত মবিন খন্দকার পৌর শহরের কাজীপাড়া দরগা মহল্লা এলাকার জাবেদ খন্দকারের ছেলে। হামলার সময় তার চোখে দুইটি ও মাথায় পাচঁটি সেলাই লাগে। সারা শরীরে আঘাতের চিহ্ন ও নীলা ফুলাজখম হয় এবং অনেক রক্তপাত হয়। জানাযায়, আহত মবিন খন্দকার জেলা আইনজিবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এডভোকেট ওসমান গনির সহকারী।
আহত মবিন খন্দকার জানান, বিকেল নাগাত কোর্ট প্রাঙ্গণে যায় একটি মামলার নকল তোলার জন্য। পরে হাই কোর্টের মামলা বাবদ ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে আমার স্যারের কাছে রেল স্টেশনে এডভোকেট ওসমান গনির কাছে যাওয়ার সময় শহরের ফারুকী পার্কের অবকাশ লাইব্রেরীর সামনে রিস্কা থেকে নামিয়ে ১০ থেকে ১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাথাড়ি ভাবে মারধর শুরু করেছে সন্ত্রাসীরা। এসময় তার কাছে থাকা একটি আইফোন মোবাইল ও ১ লক্ষ ২০ হাজার নগত টাকা ছিনিয়ে নিয়ে যায়। মবিন আরো জানায়, এদের মধ্যে আমি কয়েকজনকে চিন্তে পেরেছি। তারা দক্ষিন মৌড়াইলের সামি (২৩), সালমান (২৩), ফোরকান (২২), সজীব (২৫), ফাহিম (২২) সহ অঙ্গাতনামা ৭/৮ জন মিলে এ কা- ঘটায়। পরে আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা অবস্থায় রয়েছে। এবিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরান উদ্দিন জানান, আমি বিষয়টি আমার জানা নেই। এবিষয়ে থানায় অভিযোগ পেলে আসামীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit