বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৯৪ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে গতকাল শনিবার সকালে জেলা শহরের ছোট বাজারে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল ফারুক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক এমজি মাসুম রাসেল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, পৌর বিএনপির সভাপতি আবদুল ওয়াহাব ভূইয়া, জেলা যুবদলের সম্পাদক শাহাবুদ্দিন রিপন, সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি, জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কী, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু, সম্পাদক অনিক মাহবুব চৌধুরী প্রমুখ। সমাবেশ শেষে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মীর সরফত আলী সপু বলেন, শেখ হাসিনা সরকারের অধীনে এ দেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হবে না। তিনি এই সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দাবি করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit