শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : বাংলাদেশ- ভারত সম্প্রীতি পরিষদ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার বিকেলে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ- ভারত সম্প্রীতি পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা সচিব বীর মুক্তিযোদ্ধা মমতাজ হুসেন চৌধুরী।
নেত্রকোনা জেলা শাখার সভাপতি কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ আহমেদের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি হাবিবুর রহমান খান রতন, সদস্য মনসুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর খান পন্নী, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির সভাপতি নলিনী কান্ত সরকার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি অধ্যাপক ওমর ফারুক, সম্পাদক রইছ হাবিব মুক্তি, আওয়ামী লীগ কর্মী হুমায়ুন কবীর লিটন, নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি শাহীন উদ্দিন আহমেদ, উৎপল ভট্টাচার্য, বিমল মিত্র, পঙ্কজ সাহা রায় প্রমুখ।
কিউএনবি/আয়শা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৯