শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

পুরুষদের মারধর, তাই বিয়ে হচ্ছে না কঙ্গনার!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ১৭৫ Time View

বিনোদন ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রিতে এলিজেবল ব্যাচেলর বলতে যদি সালমান খানের নামোল্লেখ করা হয়, পাশাপাশি এখনও অবিবাহিত হিসেবে কঙ্গনার রানাউতের প্রসঙ্গও টানা হয়। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছিলেন ‘কন্ট্রোভার্সি ক্যুইন’। তিনি সাফ জানান, “লোকে গুজব রটিয়েছে যে, আমি নাকি ছেলেদের মারধর করি। এই জন্য তো আমাকে কেউ বিয়েই করবে না!”

সদ্য ‘ধাকড়’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। সেখানে কঙ্গনার ক্ষুরধার অ্যাকশন দৃশ্যের ঝলকও মিলেছে। সেই সিনেমার প্রচারের জন্যই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই বিয়ে নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। কঙ্গনা যখনই পুরুষদের তার মারধর করার গুজবের কথা বলেন, তড়িঘড়ি মাঝখানে ফুট কাটেন ‘ধাকড়’ সহ-অভিনেতা অর্জুন রামপাল। যাঁকে কিনা এই ছবিতে খলচরিত্রে দেখা গিয়েছে। 

পাশাপাশি কঙ্গনা রানাউত ইন্ডাস্ট্রির তথাকথিত বন্ধুদের নিয়েও মুখ খোলেন। বলেন, “আমি যেভাবে অন্যের ছবি রিলিজের আগে সমর্থন করি বা উৎসাহ দিই, সেটা কেউ আমার জন্য করেন না। এখন অবশ্য যদিও সেসব নিয়ে আর ভাবি না।” 

তিনি জানান অর্পিতা-আয়ুষের ঈদের পার্টিতে যখন গিয়েছিলেন, সেদিন নাকি সবার মুখেমুখে ‘ধাকড়’-এর কথাই চলছিল। তার মন্তব্য, “ট্রেলার যদি সবার এতটাই ভাল লাগে, তাহলে প্রকাশ্যেই প্রশংসা করতে পারেন। এতে লুকনোর কি আছে?”

এরপরই কঙ্গনা যোগ করেন, ‘‘মণিকর্ণিকা’ যখন রিলিজ করল তখন সবাইকে ব্যক্তিগতভাবে ফোন করে পাশে থাকার আবেদন জানিয়েছিলাম। এমনকী আমির খানকেও বলেছিলাম যে- তুমি তো ‘পিকে’, ‘দঙ্গল’-এর প্রচারের সময় আমাকে ডেকেছিলে, তো আমার ছবি নিয়েও কথা বলো.. এসব নিয়ে এখন আর ভাবি না।”

কিউএনবি/অনিমা/১৩ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit