বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

মনিরামপুরে প্রধানমন্ত্রীর নানার নামে পল্লী উন্নয়ন একাডেমি নির্মান প্রকল্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৩১৪ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে প্রায় দুই’শ কোটি টাকা ব্যয়ে ৫০ একর জমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা শেখ জহুরুল হকের নামে পল্লী উন্নয়ন একাডেমি নির্মান প্রকল্প অনুমোদন হওয়ায় মনিরামপুর সমিতি ঢাকার উদ্যোগে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বুধবার রাত নয়টায় ঢাকা বেইলী রোডে অবস্থিত মিনিষ্টার্স এ্যাপার্টমেন্টে প্রতিমন্ত্রীর সরকারি বাসভবনে নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। গত মঙ্গলবার একনেক সভায় আন্তর্জাতিক মানের বৃহৎ এ প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন সমিতির নেতৃবৃন্দ।

এ সময় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য মনিরামপুর সমিতির ঢাকার নেতৃবৃন্দ ও সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মনিরামপুরে বিভিন্ন চলমান সহ আরো উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে পাশে থেকে সবার সহযোগীতা কামনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনিরামপুর সমিতি ঢাকার সভাপতি শিল্পপতি ইকবাল কবির মোল্যা, সাধারন সম্পাদক আবদুর রউফ, সিনিয়র সহসভাপতি বাহারুল ইসলাম, ভোরেরডাক সম্পাদক কেএম বেলায়েত হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস)এর নগর সম্পাদক মধুসূদন মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি চৈতন্য কুমার দে চয়ন, সাবেক ডেপুটি এ্যাটর্নি জেনারেল ব্যারিষ্টার গোলাম মোস্তফা তাজ, আবুল হোসেন রাজু, বাবলুর রহমান বাবলা, নীলমণি আইচ, আবুল কালাম আজাদ, আরিফ হোসেন, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনসহ অন্যান্যরা। উল্লেখ্য প্রধানমন্ত্রীর নানা শেখ জহুরুল হক ইতিপূর্বে যশোরে সমবায় অধিদপ্তরে চাকুরি করতেন। ফলে তার কর্মময় বিভিন্ন স্মৃতিবিজড়িত যশোর জেলার মনিরামপুর উপজেলায় কামালপুর-আটপাকিয়া-বেগমপুর মাঠে ৫০ একর জমিতে আন্তর্জাতিক মানের শেখ জহুরুল হক পল্লী উন্নয়ন একাডেমি ভবন(১০ তলা বিশিষ্ট) নির্মান প্রকল্প অনুমোদিত হয়েছে গত মঙ্গলবার একনেক সভায়।

 

কিউএনবি/আয়শা/১২ই মে, ২০২২/২৯ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৭:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit