বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

কুড়িগ্রামে জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ৭২৬ Time View

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে জেলা পরিষদ অর্থায়নে শুভারকুটি বায়তুন নবী জামে মসজিদ গমন সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উত্তেজিত জনতা ঠিকাদারের ব্যাপক অনিয়মের কারণে কাজ সাময়িক বন্ধ করে দিয়েছে। ঠিকাদার ও এলাকাবাসীর মাঝে থমথমে পরিস্থিতি বিরাজ করছে শুভারকুটি এলাকায়।জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়ন পরিষদ সংলগ্ন শুভারকুটি বায়তুন নবী জামে মসজিদ গমন সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা যায় মসজিদ চত্ত্বর সৌন্দর্য বর্ধন কাজে ব্যবহৃত হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ইট, পুরাতন ইট, চিকন বালু। এছাড়া সলিংয়ে প্লাস্টিক ব্যবহার না করেই যেনতেনভাবে বসানো হচ্ছে ইট।

অনুসন্ধানে জানা গেছে, জেলা পরিষদের তালিকাভূক্ত মেসার্স জুয়েল ট্রেডার্স নামীয় ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি পেয়েছেন। কাজের প্রাক্কলিত ব্যয় ছিল ৫ লক্ষ টাকা। ওই প্রতিষ্ঠানের কাছ থেকে কাজটি সাব নেন জেলা পরিষদ সদস্য (উলিপুর) মোছাঃ শিউলি বেগম। তিনি জেলা পরিষদ সদস্য হওয়ার সুবাদে কাজে ব্যাপক অনিয়ম করছেন মর্মে এলাকাবাসীর মধ্যে সাক্ষ্য দেন-আবুল কালাম, সাইদুর রহমান ও নুরন্নবী সরকার।সুভারকুটি বায়তুন নুর জামে মসজিদের সহ-সভাপতি ওয়াহেদ আলী বানু বলেন-৫ লক্ষ টাকার কাজ ঠিকাদার ১ লক্ষ টাকায় সমাপ্ত করার পাঁয়তারা করছে। যেহেতু কাজটি মসজিদ সম্পৃক্ত এজন্য কাজটিতে অনিয়ম আমরা মেনে নিতে পারছি না। আমরা অনিয়মের কারণে কাজটি সাময়িক বন্ধ করে দিয়েছি।

কাজে অনিয়মের ব্যাপারে সাব ঠিকাদার শিউলি বেগমকে মুঠো ফোনে কথা হলে তিনি এ প্রতিবেদককে উত্তেজিত হয়ে হুমকি দেন। বলেন-আমরা জনপ্রতিনিধি। আমরা বরাবরই কাজ ভালো করে থাকি। সাংবাদিকদের তো সেখানে যাওয়ার প্রয়োজন নেই। তাছাড়া আমার কাজে যাওয়ার সাহস আপনাকে কে দিয়েছে? আপনি নির্বাহী কর্মকর্তা এবং জেলা পরিষদ প্রশাসকের কাছে যান।সড়ক নির্মাণ কাজে দ্বিতীয় শ্রেণীর ইট ব্যবহারের নিয়ম আছে কিনা এমন প্রশ্নে জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান বলেন-দ্বিতীয় শ্রেণীর ইট ব্যবহার ও কাজে অনিয়মের কোন সুযোগ নেই। যেহেতু অভিযোগ উঠেছে আমরা বিষয়টি তদন্ত করব।

এ ব্যাপারে কথা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ফরিদুল ইসলাম জানান, কাজটি নিয়োজিত ঠিকাদার করার কথা। জেলা পরিষদ সদস্যদের কাজ করার নিয়ম নেই। তবুও নির্মাণ কাজে দ্বিতীয় শ্রেণীর ইট ব্যবহারের অভিযোগ আমলে নেয়া হলো। যদি অনিয়মে হয়ে থাকে তাহলে সেটে ভেঙে পুনরায় করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ই মে, ২০২২/২৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit