সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

পাপীদের সঙ্গ পাপকাজের প্রতি প্ররোচিত করে

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : নেককারের সংস্পর্শ নেক কাজ করার আগ্রহ বাড়ায় আর মন্দ লোকের সংস্পর্শ মন্দ কাজ করতে প্ররোচিত করে। বলা হয়ে থাকে—‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ’ আর পাপীদের সঙ্গে ওঠা-বসা নিজের মধ্যে মন্দ প্রভাব ফেলে। এ জন্য পবিত্র কোরআনে নেককার ও সত্যবাদীদের সঙ্গী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘হে মুমিনরা! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। ’ (সুরা : তাওবা, আয়াত : ১১৯)

এর বিপরীতে মন্দ লোকের সংস্রব পরিত্যাজ্য। মহান আল্লাহ বলেন, ‘যখন তুমি দেখবে যে লোকেরা আমার আয়াতসমূহে ছিদ্রান্বেষণ করছে, তখন তুমি তাদের থেকে সরে যাও, যতক্ষণ না তারা অন্য কথায় লিপ্ত হয়। আর যদি শয়তান তোমাকে এটা ভুলিয়ে দেয়, তাহলে স্মরণ হওয়ার পর আর জালিম সম্প্রদায়ের সঙ্গে বসবে না। ’ (সুরা : আনআম, আয়াত : ৬৮)

পাপী ব্যক্তিদের সঙ্গে ওঠা-বসা না করার জন্য মুমিনদের নির্দেশ দেওয়া হয়েছে। নবী করিম (সা.) বলেন, ‘তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। তারা বলেন, হে আল্লাহর রাসুল (সা.)! রাস্তায় বসা ছাড়া আমাদের কোনো উপায় নেই। সেখানে বসে আমরা আলোচনা করে থাকি। তিনি বলেন, একান্তই যদি বসতে হয়, তাহলে রাস্তার হক আদায় করবে। লোকেরা জিজ্ঞেস করল, রাস্তার হক কী? তিনি বলেন, দৃষ্টি সংযত রাখা, কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, সালামের জবাব দেওয়া, সৎস্যজের আদেশ ও মন্দ কাজে বাধা দান করা। (মুসলিম, হাদিস : ২১২১)

 

 

কিউএনবি/আয়শা/১১ই মে, ২০২২/২৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit