রবিবার, ১৭ মে ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

ভোলাহাটে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

আলী হায়দার রুমন, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ২০০ Time View

আলি হায়দার (রুমান) ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ভোলাহাটে মহানন্দা নদীর পাড়ে ভূট্ট্রা জমিতে শ্যালোম্যাশিনে পানি দেয়ার সময় সাপের কামড়ে কৃষকের মৃত্যু হয়। মৃত্যু ব্যক্তি বেলাল(৩২)। পিতার নাম মহিউদ্দিন। বাড়ী উপজেলার বজরাটেক(ঈদগাহপাড়া)। তিনি ৩ সন্তানের জনক। তাঁর স্বজন মোঃ সাদ্দাম আলী জানান, ১১ মে(বুধবার) সকালে নিজের স্যালোম্যাশিনে অন্যের ভূট্ট্রার জমিতে মহানন্দা নদী থেকে পানি তুলে সেচ দিচ্ছিলেন। পানি দেয়ার সময় জমির চারেদিক ঘুরাঘুরি করার সময় সকাল ১০টার দিকে সাপে কামড় দেয় বেলালকে।

এ সময় খবর পেয়ে তাঁকে বেলা সাড়ে ১২টার দিকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় দায়িত্বরত চিকিৎসক ডা. মোঃ ইসারুল ইসলাম তুষার জানান, সাপে কাটার রুগী আসলে প্রাথমিক ভাবে চিকিৎসা করা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রুগীর লোকজন পরিবহণ সংগ্রহ করতে থাকলে তাঁর মৃত্যু হয়।

উল্লেখ্য এর পূর্বে উপজেলার মধূপুর গ্রামের একজন সাপে কেটে মারা যান। এলাকাবাসি জানান, উপজেলা পর্যায়ে সাপে কাটা রুগীদের চিকিৎসা ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে। ফলে চিকিৎসা ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি অনুরোধ করেছেন।

কিউএনবি/অনিমা/১১ই মে, ২০২২/২৮ বৈশাখ, ১৪২৯/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit