বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মঙ্গলবার সকালে রেললাইনের উপর ও পাশ থেকে দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। দু’জনই ট্রেনে কাটা পড়েছে বলে পুলিশ ধারণা করছে। রেলওয়ে পুলিশ জানায়, ৯৯৯ থেকে ফোন পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
পরে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহ উদ্দিন ফোর্স নিয়ে এসে লাশ দু’টি উদ্ধার করেন। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম জানান, যুব বয়সি একজনের নাম কাইয়ুম বলে জানা গেছে। মাঝ বয়সি ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।
কিউএনবি/আয়শা/১০ই মে, ২০২২/২৬ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:৫০