শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মায়ের গর্ভেই শিশুর বুকের টিউমার ধ্বংস, চিকিৎসা বিজ্ঞানে মাইলফলক বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি গুপ্তচরবৃত্তির অভিযোগ: গ্রেপ্তার ভারতীয় নাগরিক ফের রিমান্ডে যুদ্ধবিরতির এক বছরে প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হতাহত করেছে ইসরায়েল ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে, মধ্যবর্তী নির্বাচনের আগে হামলা নয়: ট্রাম্প সাবেক মার্কিন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে, হবে লাইভ সম্প্রচার মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি, বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার

ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে জেলা যুবলীগের দোয়া ও মিলাদ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ১২৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও বরেণ্য পরমাণু বিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট জেলা যুবলীগের উদ্যোগে সোমবার (৯ মে) বাদ যোহর সিলেট কোর্ট মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার মাগফেরাত, জাতির পিতা বঙ্গবন্ধুসহ ১৫ই আগষ্ট নিহত সকলের মাগফেরাত ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ূ ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মিলাদ মাহফিলে সিলেট জেলা যুুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদসহ যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ যে, বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী বিশ্ববরেণ্য এই পরমাণু বিজ্ঞানী ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘী ফতেহপুর গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ৬৭ বছর বয়সে তিনি ২০০৯ সালের ৯ মে ইন্তেকাল করেন। মৃত্যুর পর তার শেষ ইচ্ছা অনুযায়ী পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে তাঁর বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি তাঁর সমগ্র কর্মজীবনে মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে দেশ, জাতি ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit