বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুরা বাজার এলাকায় গাড়িচাপায় মো. মুজিবুর রহমান (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন।
নিহত মুজিবুর রহমান উপজেলার ভাটি কালীসীমা গ্রামের আস্কর আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু জানান, ওই ব্যক্তি সড়ক পারাপারের সময় সিলেটগামী একটি গাড়ি চাপা দেয়। হাসপাতাল থেকে খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়।
কিউএনবি/আয়শা/৯ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৭:৫৩