বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

শেরপুরে ১২ মামলার আসামীমাদক সম্রাজ্ঞী আটক

আবু জাহের, শেরপুর (বগুড়া)প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ১৭৫ Time View
আবু জাহের, শেরপুর (বগুড়া)প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ১ ডজন মামলার আসামী মাদক সম্রাজ্ঞী হালিমা খাতুন (৪২) কে আটক করেছে থানা পুলিশ। ৮ মে রোববার রাতে উত্তরসাহাপাড়া এলাকার তার নিজ বাড়ি থেকে ২৫ পুরিয়া হিরোইন সহ আটক করা হয়।জানা যায়, পৌর শহরের উত্তরসাহাপাড়া এলাকার নজরুল ইসলাম নজুর স্ত্রী ১২ মামলার আসামী মাদক  সম্রাজ্ঞী হালিমা খাতুন দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল।

বিভিন্ন সময় তাকে মাদকসহ আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়। মামলা থেকে জামিনে মুক্তি নিয়ে এসে সে আবারো একই কাজে লিপ্ত হয়। ৮ মে রোববার পুলিশ গোপন সংবাদ পেয়ে রাত ৯ টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে ২৫ পুরিয়া হিরোইনসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, মাদক সম্রাজ্ঞী হালিমা খাতুন কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৯ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit