বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

নাসিরনগরে ধান কাটার মেশিনের  নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ১৩৯ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সিংহগ্রামে রবিবার বিকেলে ধান কাটার মেশিনের (কম্বাইন্ড হারভেস্টর) নিচে পড়ে বাঁধন সরকার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত বাঁধন সরকার উপজেলার কুন্ডা ইউনিয়নের আন্দ্রাবহ গ্রামের সুশান্ত সরকারের ছেলে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, শিশু বাঁধন সরকার রবিবার সকালে সিংহগ্রামে তার মায়ের দাদু নারায়ণ বিশ্বাসের বাড়িতে বেড়াতে আসে। বিকেলে সিংহগ্রামের জমিতে ধান কাটার জন্য কম্বাইন্ড হারভেস্টর মেশিন রাস্তা দিয়ে যাওয়ার সময় চালক হঠাৎ ব্রেক কষে। এ সময় শিশু বাঁধন মেশিনের চাকার নীচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় লোকজন মেশিনটি আটক করলেও চালক রাজু মিয়া পালিয়ে যায়।

কিউএনবি/অনিমা/০৯ মে ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit