বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে রবীন্দ্রনাথের ১৬১ তম জন্ম জয়ন্তি উদযাপন

মাঈদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ১১৫ Time View

মাঈদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্ম জয়ন্তি উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

২৫ বৈশাখ, রবিবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে ভূরুঙ্গামারী শিল্পকলা একাডেমি’র আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মতিয়ার রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ খায়রুল ইসলাম।

মাইটিভি’র উপজেলা প্রতিনিধি প্রভাষক মাঈদুল ইসলাম মুকুল এর সঞ্চালনায় রবীন্দ্র সাহিত্যের উপর বিশেষ আলোচক হিসেবে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার রকীব আহমেদ জুয়েল।আলোচনা শেষে সন্ধায় উপজেলার নবীন ও প্রবীন শিল্পিদের পরিবেশনায় কবি গুরুর গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কিউএনবি/অনিমা/০৯ মে ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit