বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

মায়ের ইনজেকশন নবজাতকের শরীরে!

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) অনুযায়ী মাকে দেওয়া ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এতে অসুস্থ হয়ে পড়া নবজাতককে ইনকিউবেটরে (নিবিড় পর্যবেক্ষণ) রাখা হয়েছে। এ ঘটনায় সদর থানা ও সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে ও অভিযোগ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর গ্রামের সুজন আকবরের স্ত্রী সাদিয়া আক্তার গত ৬ মে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার আদি ডাচ-বাংলা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলেসন্তান প্রসব করেন।

চিকিৎসক প্রসূতিকে দেওয়া ব্যবস্থাপত্রে বিভিন্ন ওষুধের পাশাপাশি ইনজেকশন লেখেন। শনিবার সন্ধ্যায় ওই হাসপাতালের সেবিকা (নার্স) আশা সেই ইনজেকশন মায়ের বদলে নবজাতকের শরীরে দিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে পাশের আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ সেখান থেকে পালিয়ে যায়।

সুজন আকবরের বন্ধু মো. ইসমাইল জানান, ঘটনার পর ওই হাসপাতালের লোকজন চিকিৎসা না দিয়ে উল্টো পালিয়ে যায়। পরে নবজাতককে চিকিৎসা দিয়ে অন্য একটি বেসরকারি হাসপাতালের ইনকিউবেটরে রাখা হয়। খবর পেয়ে পুলিশ এসে সবার সঙ্গে কথা বলে যায়। আদি ডাচ্-বাংলা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সোহেল মিয়া বিষয়টি ভুল হয়েছে বলে স্বীকার করেছেন। তবে ওই শিশু এখন ভালো আছে উল্লেখ করে তিনি জানান, তার দেখভালে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৮ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit