বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

দুই টেস্ট খেলতে ঢাকায় শ্রীলঙ্কা দল

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ১৩৩ Time View

স্পোর্টস ডেস্ক : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। 

রোববার দুপুরে সাড়ে ১২টার দিকে ঢাকায় পা রাখে শ্রীলঙ্কা দল। 

অধিনায়ক দিমুথ করুনারত্নে ও চামিকা করুনারত্নে দলের সঙ্গে আসেননি। 

ইয়র্কশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ব্যস্ত দিমুথ রোববার এসেক্সের বিপক্ষে চলতি রাউন্ডের ম্যাচ শেষ করে সোমবার ঢাকায় পৌঁছবেন। আর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের খেলা চামিকাও আসবেন একইদিন। 

বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছার পর কোভিড পরীক্ষা হবে লঙ্কানদের। নেগেটিভ হলে তারা অনুশীলন শুরু করতে পারবেন সোমবার থেকে। কোভিডের প্রকোপ না থাকায় জৈব-সুরক্ষা বলয়ে হচ্ছে না এই সিরিজ।

আগামী মঙ্গল ও বুধবার বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচে লঙ্কানদের প্রতিপক্ষ বিসিবি একাদশ।

প্রস্তুতি ম্যাচ শেষে তারা যাবে প্রথম টেস্টের শহর চট্টগ্রামে। আগামী রোববার থেকে শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ২৩ মে থেকে মিরপুরে।

মুমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশ দল চট্টগ্রামে রওনা হবে রোববার সন্ধ্যায়। সেখানেই সোমবার থেকে শুরু হবে তাদের প্রস্তুতি পর্ব।

বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা টেস্ট দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, ধনাঞ্জয়া ডি সিলভা, কুসল মেন্ডিস, অ‍্যাঞ্জেলো ম‍্যাথিউস, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, চামিকা করুনারত্নে, রমেশ মেন্ডিস, সুমিন্দা লাকশান, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রাভিন জয়াবিক্রমা, লাসিথ এম্বুলদেনিয়া।

কিউএনবি/অনিমা/৮ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit