রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

নাসিরনগরে বিদ্যুৎস্পর্শে সেচ প্রকল্পের মালিকের মৃত্যু

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ১২২ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নুরপুর গ্রামে শনিবার পানি সেচের মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল মিয়া (৫০) নামে সেচ প্রকল্পের মালিকের মৃত্যু হয়েছে। নিহত বাবুল মিয়া উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে। তিনি সেচ প্রকল্পের পাশাপাশি নুরপুর চকবাজারের কাপড় ব্যবসা পরিচালনা করতেন।

গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নুরপুর পশ্চিম এলাকার জমির মাঠে নিজের পানি সেচ প্রকল্পের মোটরের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হন বাবুল মিয়া। পরে তাকে নাসিরনগর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিউএনবি/অনিমা/৮ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/সকাল ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit