বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

কসবা পৌর আ. লীগের সভাপতি শফিকুল, সম্পাদক রুস্তম

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ১৫৬ Time View
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবে মো. শফিকুল ইসলাস ও সাধারন সম্পাদক হিসেবে মো. রুস্তম খানের নাম ঘোষণা করা হয়েছে। শফিকুর কৃষ্ণপুর এলাকার ও রুস্তম তেতৈয়া গ্রামের বাসিন্দা। কসবা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে আজকের স্বাক্ষর রয়েছে। মন্ত্রীর ব্যক্তিগত সহকারি মো. আলাউদ্দিন বাবু ফেসবুকে চিঠিটি পোস্ট করেন। ওই চিঠিতে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদন নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়। গত ১ এপ্রিল কসবা পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই দিন কমিটি ঘোষণা করা হয়নি। 

কিউএনবি/আয়শা/৭ই মে, ২০২২/২৪ বৈশাখ, ১৪২৯//রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit