বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে থাকা মো. মেজবাহ উদ্দিন (৫৬) নামে এক সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়ার অহিদ মিয়ার ছেলে ও সদর উপজেলার ঘাটুরা এলাকার আল্লাহ’র দান ফ্লাওয়ার মিলের মালিক।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মো. ইকবাল হোসেন এ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত মেজবাহ উদ্দিন গত ২১ মার্চ থেকে কারাগারে ছিলে। শনিবার সন্ধ্যায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিউএনবি/আয়শা/৭ই মে, ২০২২/২৪ বৈশাখ, ১৪২৯//রাত ৮:৫০