শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

জয়পুরহাটে কলেজ ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ২২৩ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামে আয়শা আক্তার (২২) নামে এক কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (০৭ মে) সকালে তার ভাইয়ের বাড়ির শয়ন কক্ষ থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার হয়। আয়শা আক্তার পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের মোজ্জামেল হকের কন্যা। তিনি জয়পুরহাট সরকারী কলেজের অনার্স প্রথম বর্ষে অধ্যায়নরত ছিলেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, আয়শা তার ভাইয়ের বাড়িতে থাকতেন। শুক্রবার রাতে ভাই ভাবি বাড়িতে না থাকায় পাশের বাড়ির দুই কিশোরী মেয়েকে নিয়ে রুমে টিভি দেখছিলেন। টিভি দেখা শেষে দুই কিশোরীকে রেখে আয়শা পাশের রুমে ঘুমাতে যান। সকালে ঘুম থেকে উঠে আয়শার রুমের দরজা খোলা ও খাটে বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে ওই দুই কিশোরী।

তাদের চিৎকারে স্থানীয়রা ছুঁটে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মর্গে পাঠায়।পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে আয়শার গলায় ওড়না পেচানো ছিল, তাই তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।কে বা কারা কেন এই ধর্ষনের পর হত্যাকান্ড ঘটিয়েছে তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলেও জানায় পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/৭ই মে, ২০২২/২৪ বৈশাখ, ১৪২৯//বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit