বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দেবগ্রামে সাবেক কৃষি ব্যাঙ্ক কর্মকর্তা মো. ইকবাল আহাম্মদ খানের বাড়িতে মে ফ্লাওয়ার ফুটেছে। যে ফুলের অন্য নাম ব্লাড লিলি ও ফুটবল লিলি। চারদিন আগে ফোটা এ ফুলের আয়ুস্কাল এক সপ্তাহ। সাধারণত মে মাসে ফুটে বলে ফুলটিকে মে ফ্লাওয়ার বলা হয়। ফুল ধরার কিছুদিন পর এর গাছ মাটিতে মিশে যায়।
কৃষি ব্যাঙ্কের সাবেক ম্যানেজার মো. ইকবাল আহাম্মদ খানের দেবগ্রামের বাড়িতে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফুল গাছ রয়েছে। প্রায় ৩০ বছর ধরে তিনি বাড়ির পাশাপাশি বিভিন্নস্থানে গাছ লাগান। এলাকায় তিনি বৃক্ষপ্রেমী হিসেবেই পরিচিত।ইকবাল আহাম্মদ খানের ছোট ভাই সাংবাদিক বাদল আহাম্মদ খান বলেন, ‘আমার ভাইয়ের বাগানে বিভিন্ন প্রজাতির ফুলের পাশাপাশি ফলের গাছও রয়েছে। তিনি বাড়ির পাশাপাশি অন্যত্রও বিভিন্ন গাছ লাগান।’