বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিন ব্যাপি বৈশাখী উৎসব

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১২৭ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার থেকে তিনদিন ব্যাপি বৈশাখী উৎসব শুরু হয়েছে। সন্ধ্যায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা মঞ্চে সাহিত্য একাডেমি আয়োজিত উৎসবের উদ্বোধন করা হয়। উৎসব উপলক্ষে ভাষা চত্বরে বিভিন্ন স্টল বসেছে। উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য একাডেমির উপদেষ্টা কবি মারুফুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, প্রেস ক্লাব সভাপতি মো. রিয়াজ উদ্দিন জামি। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা মামুন সিদ্দিকী। অতিথিবৃন্দ প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে বৈশাখী উৎসবের উদ্বোধন করেন। 
কিউএনবি/অনিমা/৬ই মে, ২০২২/২৩ বৈশাখ, ১৪২৯/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit