বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম

বিজয়নগরে সুদের টাকার জন্য স্ত্রীর সামনে স্বামীকে পিটিয়ে জখম

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১৪৫ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সুদের টাকার জন্য স্ত্রীর সামনে স্বামীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত আব্দুর রহমান নামে বৃদ্ধ জেলার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় বিজয়নগর থানায় অভিযোগ দেওয়া হলেও মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।মামলা ও আব্দুর রহমানের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিজয়নগর উপজেলার কাশিমপুর গ্রামের আব্দুর রহমান একই এলাকার আজহারুল হক প্রকাশ শুক্কুর আলীর স্ত্রী হাসনা বেগমের কাছ থেকে প্রায় চার বছর আগে ২৪ হাজার টাকা ধার নেন।

এরই মধ্যে ২৯ হাজার টাকা দেওয়া হয়। হাসনা বেগম আরো ২৫ হাজার টাকা দাবি করলে ১৫ হাজার টাকা দেওয়া হবে বলে আব্দুর রহমানের পক্ষ থেকে জানানো হয়। এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে হাসনা বেগমের ছেলেরা আব্দুর রহমানের উপর হামলা করে। স্ত্রী খোদেজা বেগমের সামনেই তাকে মারধর করা হয়। এ ঘটনায় আব্দুর রহমানের মেয়ে জামাই ইয়াছিন আরাফত রাতে বিজয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. শরীফ জানান, অভিযোগটির তদন্তে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে। যদি সেটা না হয় তাহলে অভিযোগ অনুযায়ি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

কিউএনবি/অনিমা/৬ই মে, ২০২২/২৩ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit