বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

জয়পুরহাটের ক্ষেতলালে সিএন্ডজি নিয়ন্ত্রন হারিয়ে একজন নিহত

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতনিধি,
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১৬৭ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতনিধি : জয়পুরহাট-বগুড়া সীমানা এলাকায় সিএন্ডজি’র নিয়ন্ত্রন হারিয়ে আব্দুস সামাদ (৫৬) নামে এক সুপারী ব্যাবসায়ী নিহত হয়েছেন। নিহত আব্দুস সামাদ কালাই উপজেলার বামন গ্রামের মৃত ফজির উদ্দিনের ছেলে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে। কালাই উপজেলার জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া প্রত্্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সামাদ সুপারী ব্যাবসার কাজে ভাড়া করা সিএন্ডজি যোগে বগুড়ার দুপচাচিয়া উপজেলার ধাপেরহাট বাজারে যাচ্ছিলেন। পথে জয়পুরহাটের ক্ষেতলাল ও বগুড়ার দুপচাচিয়া উপজেলার দো-সীমানার মধূপুকুর মাঠের মধ্যবর্তী সড়কে (জয়পুরহাটের মোলামগাড়ীহাট- বগুড়ার দুপচাচিয়া সড়ক) সিএন্ডজিটি পৌঁছে।

এ সময় অসতর্ক অবস্থায় একটি বাই সাইকেল আরোহী রাস্তা পার হচ্ছিলেন। বাই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সিএন্ডজি চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলায় সিএন্ডজিটি গাছের সাথে সজোড়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে আব্দুস সামাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত মোষনা করেন। কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম ময়েন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

 

কিউএনবি/আয়শা/৫ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit