বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

ফিলিস্তিনের জন্য দোয়া, আফগানকে শুভকামনা জানালেন শাহবাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন এবং ভারতের জম্মু-কাশ্মীরে মুসলমানের ওপর নির্যাতন হচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানকার জনগণের সুখ ও স্বাধীনতার জন্য পাকিস্তানিদেরকে দোয়া করার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার পাকিস্তানে ঈদুল ফিতরের নামাজ শেষে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান। খবর জিও নিউজের।

এ ছাড়া আফগানিস্তানের জনগণের জন্যও শুভকামনা জানান শাহবাজ। তিনি যুদ্ধবিধ্বস্ত দেশটির উন্নতি ও শান্তির জন্য দোয়া করেছেন। শাহবাজ বলেন, পবিত্র রমজান মাস শেষে আল্লাহ মুসলিমদেরকে ঈদুল ফিতর উপহার দিয়েছেন। রমজানের ত্যাগ ও ধৈর্যের চর্চা থেকে শিক্ষা নিয়ে গরিব-দুঃখীদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়া কর্তব্য। 

তিনি বলেন, তার সরকার দেশকে লোডশেডিং থেকে মুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ। সংকট উত্তরণে সর্বাত্মক প্রচেষ্টা তারা করছেন। তিনি ঈদের ছুটিতে বিদ্যুৎ বিভ্রাট কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন, যাতে জনগণ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে। পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ঈদুল ফিতরের পবিত্র এ দিনটি পরস্পরকে ক্ষমা করার দিন। একে অপরকে উপহার দেওয়া ও শুভকামনা জানানোর দিন। 

মহামারি করোনাভাইরাস সংক্রমণের পর প্রথমবারের মতো বিধিনিষেধ ছাড়া ঈদ উদযাপন হচ্ছে পাকিস্তানে। সর্বশেষ দুই বছর করোনার কারণে ঈদ উৎসব ছিল সীমিত পরিসরে। মঙ্গলবার সকালে দেশের বিভিন্ন ঈদের জামাত থেকে পাকিস্তানের স্থিতিশীলতা, উন্নতি ও শান্তির জন্য দোয়া করা হয়। এছাড়া মুসলিম বিশ্ব এবং সমগ্র বিশ্ববাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit