শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

বালাগঞ্জে সন্ত্রাসী হামলার দুই সহোদরসহ চারজন আহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ১৪০ Time View

সিলেট প্রতিনিধি  : বালাগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় দুই সহোদরসহ চারজন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে আব্দুল হামিদ নামের একজনের অবস্থা সংকটাপন্ন। জরুরী ভিত্তিতে তাকে শনিবার রাতেই ঢাকায় পাঠানো হয়েছে। অন্যজন ৩ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হচ্ছেন মৃত আব্দুর রাজ্জাকের পুত্র আব্দুল হামিদ (৩৫) ও জাকির আহমদ (২৫), একই গ্রামের আফতাব মিয়ার পুত্র জুনেদ আহমদ (২৫) ও জিলু মিয়ার পুত্র শামসুল মুক্তাদির মিজান (২০)। গতকাল শনিবার বেলা ২টার দিকে উপজেলার খুজগিপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বালাগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে। এঘটনায় জড়িত দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে।

গুরুতর আহত আব্দুল হামিদের ছোট ভাই আব্দুর রকিব জানান, দীর্ঘ দিন থেকে একই গ্রামের আব্দুল বারী খাজুরের ছেলে সন্ত্রাসী আসুক মিয়ার নেতৃত্বে নানা অপরাধ কর্মকান্ড সংঘটিত হচ্ছে। এলাকার নিরীহ লোকজন তাদের অত্যাচারে অতিষ্ঠ। ঠিক একইভাবে গতকাল শনিবার বেলা ২টার দিকে আসুক মিয়ার নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী নিরীহ আব্দুল হামিদসহ তার স্বজনদের উপর তাদের বসত বাড়িতে এসে হামলা চালায়। এতে দুই সহোদরসহ চারজন গুরুতর আহত হন। তাদেরকে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে আব্দুল হামিদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। শনিবার রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আব্দুল হামিদের একটি চক্ষু বের হয়েগেছে। মাথায় মারাত্মক আঘাত রয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। অপর আহতরা সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বালাগঞ্জ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী দৈনিক সিলেটের জানান, মারামারির খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ইমরান ও মামুন নামের দুইজনকে গ্রেফতার করে। ওসমানী হাসপাতালে এফিয়া ও আসুক মিয়া নামের দুইজনকে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে। ওসি জানান, রাতেই গুরুতর আহত আব্দুল হামিদের ভাই আবদুর রকিব বাদী হয়ে একটি এজাহার দিয়েছেন। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১ মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit