শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

চার ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : চার ম্যাচ হাতে রেখেই স্প্যানিশ ফুটবল লিগের শিরোপা জিতে নিল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে লিগে নিজেদের ৩৪তম ম্যাচে এস্পানিওলকে ৪-০ গোলে হারায় মাদ্রিদ জায়ান্টরা। এই জয়ে ৩৪ ম্যাচ শেষে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই শিরোপা নিশ্চিত করে রিয়াল।

অন্যদিকে, সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে সেভিয়া। আর ৩৩ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে বার্সেলোনা। লিগে সবগুলো দল মোট ৩৮টি করে ম্যাচ খেলবে।

এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগে শিরোপা নিশ্চিত করতে রিয়ালের দরকার ছিল মাত্র ১টি পয়েন্ট। জয় দিয়ে শিরোপা নিশ্চিত করে তারা।

এ ম্যাচে দলের পক্ষে জোড়া গোল করেন রদ্রিগো, ১টি করে গোল করেন মার্কো আসেনসিও ও আসরের সর্বোচ্চ গোলদাতা করিম বেনজেমা।

রেকর্ড ৩৫বারের মতো লা-লিগার শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ।

কিউএনবি/অনিমা/ ১লা মে ২০২২ খ্রিস্টাব্দ /বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit