শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

ভোট নিয়ে কথা বলায় ডিক্যাপ্রিওকে বলসোনারোর খোঁচা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হলিউড অভিনেতা এবং পরিবেশবাদী লিওনার্দো ডিক্যাপ্রিও  ব্রাজিলে এ বছর অনুষ্ঠেয় নির্বাচনে ভোট দিতে তরুণদের উৎসাহিত করার পরে তাকে ব্যঙ্গ করে পাল্টা আঘাত করেছেন দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো। ডিক্যাপ্রিও বৃহস্পতিবার টুইটারে লেখেন, ‘ব্রাজিল হচ্ছে আমাজনসহ জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অন্যান্য বাস্তুতন্ত্রের আবাসস্থল। … সেখানে যা ঘটবে তা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। আর একটি সুস্থ গ্রহের জন্য পরিবর্তন আনার ক্ষেত্রে তরুণদের ভোট চাবিকাঠি।

’পরিবেশ সংরক্ষণ কর্মসূচি কাটছাট করা প্রেসিডেন্ট বলসোনারো ব্যঙ্গের মাধ্যমে ডিক্যাপ্রিওর কথার প্রতিক্রিয়া জানিয়েছেন। ২০১৯ সালে ক্ষমতায় আসা এই কট্টর ডান নেতা টুইট করেছেন, ‘আপনার সমর্থনের জন্য ধন্যবাদ, লিও! আসন্ন নির্বাচনে প্রতিটি ব্রাজিলীয়র ভোট দেওয়া সত্যিই গুরুত্বপূর্ণ। ’ বলসোনারো আরো বলেন, ‘আমাদের জনগণই সিদ্ধান্ত নেবে তারা আমাজনে আমাদের সার্বভৌমত্ব বজায় রাখতে চায়, নাকি বিদেশি বিশেষ স্বার্থ রক্ষাকারী দুর্বৃত্তদের দ্বারা শাসিত হতে চায়। ’

ডিক্যাপ্রিও আমাজন বন রক্ষা প্রচেষ্টা আন্দোলনের একজন অগ্রসৈনিক। ২০১৯ সালে এই বন সংরক্ষণ প্রচেষ্টায় ৫০ লাখ ডলার দান করেছেন তিনি। জাইর বলসোনারো তার সরকারের পরিবেশ নীতির জন্য ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন। তাকে বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট আমাজন অঞ্চলের বন উজাড়কে ত্বরান্বিত করার জন্য অভিযুক্ত করা হয়েছে। পরিবেশ সংরক্ষণবাদীরা বলসোনারো এবং তার সরকারকে আমাজনে জমি সাফ করার জন্য কৃষক এবং কাঠ ব্যবসায়ীদের কার্যকলাপে দৃষ্টি না দেওয়ার জন্য দায়ী করেছেন।  
সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit