শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

ইংলিশ ফুটবলের বর্ষসেরা মোহম্মেদ সালাহ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১৩০ Time View
স্পোর্টস ডেস্ক : ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) ভোটে ২০২১-২২ সালে ইংলিশ ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মেদ সালাহ। শুক্রবার এক বিবৃতিতে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে সালাহর নাম ঘোষণা করে এফডব্লিউএ। এ নিয়ে দ্বিতীয়বারের মত এফডব্লিউএর সেরা ফুটবলার হলেন মিশরীয় এই তারকা।

চলতি মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচে ২২ গোল ও ১৩টি অ্যাসিস্ট করেছেন ২৯ বছর বয়সী স্ট্রাইকার সালাহ। আর সব মিলিয়ে ৪৪ ম্যাচে ৩০ গোল ও ১৪টি অ্যাসিস্ট করেছেন তিনি।

৪৮ শতাংশ ভোট পেয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সালাহ। ভোটের হিসেবে ম্যানচেষ্টার সিটির কেভিন ডে ব্রুইনা ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ডেকলান রাইসকে পেছনে ফেলেন তিনি।

দ্বিতীয়বারের মত এফডব্লিউএর সেরা ফুটবলার হয়েছেন সালাহ। এর আগে ২০১৭-১৮ মৌসুমেও সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন মিশরীয় তারকা। 

রোমা থেকে এসে প্রথম মৌসুমেই ওই স্বীকৃতি পেয়েছিলেন তিনি। সেবার লিগে ৩২টিসহ সব মিলিয়ে ৪৪ গোল করেছিলেন সালাহ। অভিষেক মৌসুমে যা যে কোন ফুটবলারের জন্য রেকর্ড।

কিউএনবি/অনিমা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit