শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

দ্বিতীয় বিয়ে করবে? বুকে বসে গলা টিপে স্বামীকে হত্যা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রায়ই তিনি স্ত্রীকে বলতেন দ্বিতীয় বিয়ে করবেন। শুধু তাই নয়, স্ত্রী এবং মেয়েকে তার ঘর ছেড়ে চলে যাওয়ার কথাও বলতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই অশান্তি হত। কিন্তু সেই অশান্তি মঙ্গলবার চরমে ওঠে।

পুলিশ সূত্রে খবর, ওই দিন রাতে বছর বত্রিশের রাকেশ মোহন্ত স্ত্রী নীতুদেবীকে বলেছিলেন, মেয়েকে নিয়ে তার ঘর ছেড়ে চলে যেতে। কেননা তিনি বিহারে যেতে চান এবং সেখানে গিয়ে ফের বিয়ে করার চিন্তাভাবনা করছেন।

এই কথা শুনে নীতুদেবীর মারাত্মক রাগ হয়। এমনিতে প্রায়শই রাকেশ তাকে এই কথা শোনাতেন। তা নিয়ে দু’জনের মধ্যে অশান্তি হলেও তা আবার স্বাভাবিক হয়ে যেত। কিন্তু মঙ্গলবার আর নিজেকে সামলাতে পারেননি নীতুদেবী। 

অভিযোগ, রাকেশ বিয়ের কথা বলতেই তার উপর হামলা চালান নীতুদেবী। স্বামীকে মাটিতে ফেলে তার বুকের উপর চেপে বসেন। তার পর গলা টিপে ধরেন। রাকেশ নিথর হয়ে পড়লে পড়শিদের জানান, তার স্বামী জ্ঞান হারিয়েছেন।

কিন্তু প্রতিবেশিদের সন্দেহ হওয়ায় তারা পুলিশে খবর দেন। ততক্ষণে মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে গা ঢাকা দেন নীতুদেবী। পরে পুলিশ এসে রাকেশের দেহ উদ্ধার করে। তল্লাশি চালিয়ে নীতুদেবীকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, রাকেশ বিহারের বাসিন্দা। গুজরাতের সুরতের পালীগাম গ্রামে স্ত্রী এবং পাঁচ বছরের মেয়েকে নিয়ে থাকতেন। রাকেশ দিন মজুরের কাজ করতেন। রাকেশের ভাই দশরথ মোহন্ত বৌদি নীতুদেবীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/২৯শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit