বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

সরকার বিভিন্ন ভাতা চালু করায় মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে- মুহিবুর রহমান মানিক এমপি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১৩৬ Time View

 

সিলেট প্রতিনিধি : সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন ভাতা প্রচলন করায় বর্তমানে মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে। স্বল্প আয়ের মানুষের জন্য সরকার টিসিবি পণ্য চালু করেছে। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং দেশেকে আরো এগিয়ে নিতে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। তিনি আরো বলেন, সমাজের কিছু মানুষ এখনো রয়েছে যারা বিপদে নিজের সবটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়ায়। বিশেষ করে মহামারী করোনা ভাইরাস সংক্রমণের সংকটকালীন সময়ে কেউ নীরবে আবার কেউ প্রকাশ্যে সহযোগিতা করেছে অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী, কর্মহীন, ঘরবন্দি মানুষদের। শুধু করোনা নয়, প্রাকৃতিক দুর্যোগে ও মহামারিতেও দৃষ্টান্তমূলক ভূমিকা রেখে চলেছে দোয়ারাবাজার সমিতি সিলেট। ধীরে ধীরে সমিতিটি মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে। তিনি দোয়াবাজার সমিতির মানবসেবামূলক কার্যক্রম অব্যহত রাখার আহবান জানান।

এমপি মুহিবুর রহমান মানিক গতকাল ২৫ মার্চ শুক্রবার দুপুরে দোয়ারাবাজার সমিতি সিলেটের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনের দোয়ারাবাজার সমিতি সিলেট এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।দোয়ারাবাজার সমিতি সিলেট এর সভাপতি মাসুক আহমদ তাহের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান দেওয়ান রুশো চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দোওয়ান আল তানভীর আশরাফ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, ৬নং উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ, নরসিংপুর ইউপির সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান কামাল, শফিকুল ইসলাম, ছাতক সমিতির সভাপতি সমিতির সভাপতি অধ্যাপক খসরুজ্জামান, সহ-সভাপতি আফজাল হোসেন, কাজী আনোয়ার মিয়া আনু। বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা আব্দুল মালিক, নূর মিয়া, বশির উদ্দিন, কামালবাজার ডিগ্রি কলেজের অধ্যাপক আমিনুল ইসলাম।

দোয়ারাবাজার সমিতি সিলেটের সহ-সভাপতি প্রিন্সিপাল ধীরেন্দ্র কুমার দাশের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সমিতির শিক্ষা সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও গীতা পাঠ করেন সহ সভাপতি বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী। অনুষ্ঠানে দোয়ারাবাজার সমিতি সিলেটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অর্পনা, সুইটি, পিংকি, সূর্য লাল সহ স্থানীয় শিল্পীবৃন্দ।প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। 

কিউএনবি/অনিমা/২৬শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit