শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ নিতে পারল না পাকিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১০৮ Time View

 

স্পোর্টস ডেস্ক : লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানকে ১১৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৯১ রান করে অস্ট্রেলিয়া। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে করে ২৬৮ রান। এরপর অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২২৭ রান করার পর ইনিংস ঘোষণা করে দেয়। এতে করে পাকিস্তানের সামনে ৩৫১ রানের লক্ষ্য দাঁড় হয়। 

একদিন হাতে থাকা স্বত্ত্বেও এত কম রান করে ইনিংস ঘোষণা করে দেওয়ার ফলে অজিদেরই সমালোচনা করা হচ্ছিল। কারণ ক্রিকেট বোদ্ধারা বলছিলেন, যেহেতু পাকিস্তানের ব্যাটসম্যানরা ফর্মে আছে ফলে তাদের ৩৫১ রানের টার্গেট দেওয়া ঠিক হয়নি। অজিরা মূলত পাকিস্তানকে  চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তবে অজিদের চ্যালেঞ্জ নিতে পারল না পাকিস্তান। তারা নিজেদের দ্বিতীয় ইনিংসে ম্যাচের শেষদিন ২৩৫ রান করেই গুটিয়ে যায়। ফলে অস্ট্রেলিয়া পায় বড় ব্যবধানের জয়। সঙ্গে তারা ১-০ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে। 

এদিকে সর্বশেষ ১৯৯৮ সালে পাকিস্তানের মাটিতে খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। সেবারও তিন ম্যাচের টেস্ট সিরিজের মুখোমুখি হয় দুই দল। ১৯৯৮ সালের সিরিজের  প্রথম ম্যাচে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। এরপরের দুটি ম্যাচ ড্র হয়। অন্যদিকে ২০২২ সালের সিরিজের প্রথম দুটি ম্যাচ ড্র হয়। এখন শেষ ম্যাচটিতে জয় পেল তারা। ফলে ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে ফের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচটিতে পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৭০ রান করেছেন ইমাম উল হক। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেছেন বাবর আজম। বাকি ব্যাটসম্যানদের মধ্যে ভালো করেছেন আরেক ওপেনার আব্দুল্লাহ শফিক। তিনি ২৭ রান করেছেন। 

কিন্তু লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা অজিদের বোলিং তোপের সামনে দাঁড়াতে পারেনি। ফলে পাকিস্তান ম্যাচটি জিততেও পারেনি। আবার  হারও  এড়াতে পারেনি। দ্বিতীয়  ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে বোলিংয়ে ‍দুর্দান্ত ছিলেন স্পিনার নাথান লায়ন। তিনি ৮৩ রান খরচায় ৫টি উইকেট তুলে নিয়েছেন। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ ৩টি উইকেট পেয়েছেন প্যাট কামিন্স। তিনি মাত্র ২৩ রান খরচায় মূল্যবান তিনটি উইকেট তুলে নেন। 

 

 

কিউএনবি/আয়শা/২৬শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit