বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া ট্রাম্পের কঠোর সমালোচনায় পোপ লিও, ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইরান যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৭২ Time View

 

ডেস্ক নিউজ : মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে শনিবার ভারতের উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলোর সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আখাউড়া স্থলবন্দর বন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি যুগান্তরকে জানান, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আখাউড়া স্থলবন্দর দিয়ে শনিবার সকাল থেকে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ আছে। আগামীকাল রোববার সকালে ফের আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে। বিষয়টি আগেই ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম চলছে বলে আখাউড়া কাস্টমস স্থল শুল্ক রাজস্ব কর্মকর্তা শাহ্ নোমান সিদ্দিকী যুগান্তরকে জানিয়েছেন।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ বলেন, এপথে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit