বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

ভারত-বাংলাদেশের বাণিজ্য গতিশীল করার কাজ করছে নতুন সরকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন বলেছেন, নতুন সরকার ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যকে গতিশীল, বৈচিত্র্যময় এবং ব্যবসাবান্ধব করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শনে এলে যুগান্তরকে তিনি এ কথা জানান।

এ সময় ড. মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, দেশে এখন নতুন সরকার। পূর্বোত্তর ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল এবং বাণিজ্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে দেশে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম সহজতর এবং এর পরিধি বাড়াতে সরকার সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় তিনি আরও জানান, মধ্যে কিছুদিন কাজ বন্ধ থাকলেও এখন আখাউড়া বন্দরের অবকাঠামো ও সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে অধিক গুরুত্ব দিয়েই জোরেশোরে কাজগুলো শুরু করা হয়েছে। বন্দরে যাতে দ্রুত পণ্য খালাসসহ সব ধরনের পণ্য আমদানির জটিলতা নিরসন এবং ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় বাড়িয়ে রাজস্ব আয়ের বৃদ্ধির লক্ষ্য নিয়ে বন্দরের কাজ শুরু করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ সময় আখাউড়া-আগরতলা রেলপথে ট্রেন চলাচলের বিষয়ে এক প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক যখন বৃদ্ধি পাবে তখন যোগাযোগ ব্যবস্থা ও ট্রেন চলাচলও শুরু হবে। এগুলো নিয়ে কাজ চলছে এবং খুব দ্রুতই এসব কিছুর সুরাহার হয়ে আসবে বলে কমিশনার আশা প্রকাশ করছেন। এর আগে আখাউড়া বন্দর, কাস্টমস ও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা সরেজমিন ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা আক্তার, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া, আখাউড়া স্থলবন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক রাশেদুল সজীব নাজির, আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া কাস্টমস সহকারী কমিশনার কাজী আল মাসুম, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ মো. আব্দুস সাত্তার, আখাউড়া কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তা সাদরুল হাসান চৌধুরী আকাশসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন আখাউড়া উপজেলা সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা করেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মার্চ ২০২৬,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit