বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যুবক অপহরণ,৫ লাখ টাকা মুক্তিপনের অভিযোগে মামলা রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার ‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি? প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ হাতীবান্ধা সীমান্তে কৃষকদের ওপর বিএসএফের হামলা, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পলায়ন, পরে পতাকা বৈঠকে হস্তান্তর সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১০০ Time View

 

এম এ রহিম, চৌগাছা (যশোর) যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আসাদুল ইসলাম (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছে আরাফাত হোসেন আকাশ (২০) নামে এক মোটরসাইকেল চালক। ২৪ মার্চ বৃহ¯পতিবার রাতে ঘটনাটি ঘটেছে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া মোড়ে নামক স্থানে।নিহত আসাদুল ইসলাম উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। আহত আরাফাত হোসেন আকাশ উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের শাহজাহান আলীরছেলে।

প্রত্যাক্ষাদর্শীরা ও আশাদুল ইসলামের ফুফাতো ভাই এম এ মান্নান জানান, রাতে কয়ারপাড়া মোড়ে একটি দোকান থেকে চা খেয়ে আসাদুল ইসলাম চৌগাছা-যশোর সড়ক পার হচ্ছিলেন। এ সময় যশোর থেকে চৌগাছার দিকে আসা বেপরোয়াগতিতে আসা একটি পালসার মোটরসাইকেল তাকে স্বজোরে ধাক্কা দেয়। এতে আসাদুল ইসলাম (৪২) এবং মোটরসাইকেল চালক আরাফাত হোসেন আকাশ মারাত্মক আহত হয়। মোটরসাইকেল থেকে ছিটকে পিচের উপর পড়েন মোটরসাইকেলের আরোহী ও মালিক এবিসিডি কলেজের শিক্ষার্থী মির্জাপুর গ্রামের ইয়াছিন আলী। সেও আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসার পর মোটরসাইকেল চালক আরাফাত হোসেন আকাশের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল রেফার করেন। চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে হেফাজতে নিয়েছেন। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit