শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চৌগাছায় আগু লেগে পুড়ে গেছে মুয়াজ্জিনের বসত ঘর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ১০০ Time View

 

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আগুন লেগে সবকিছু পুড়ে গেছে মসজিদের মুয়াজ্জিন আব্দুর রহিমের বসত বাড়ী। ২২ মার্চ মঙ্গলবার দুপুরে তার বাড়ীতে আগুন লাগে। মোবাইলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে চৌগাছা ফায়ার সার্ভিস। ততোক্ষণে আগুন সব কিছুই পুড়িয়ে দিয়েছে এ মসজিদের মুয়াজ্জিনের। আব্দুর রহিম উপজেলার নারায়রপুর ইউনিয়নের কাঁদবিলা গ্রামের মৃত আজগর আলীর ছেলে ও কাঁদবিলা পশ্চিমপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন। দিন আনাদিন খাওয়া অভাবের সংসারে কোন রকম চলত তার। হঠাৎতার বসত ঘরে আগুন লেগে। সেই আশ্রয়টুকু কেড়ে নিয়েছে আগুন।

গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য দেওয়া মশালের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। আগুন লেগে গোয়াল ঘরে থাকা খড়ি, পাশে বিচালী গাদাসহ তার বসত ঘর পুড়ে গেছে। এ সময় স্থানীরা গোয়াল ঘরে থাকা একমাত্র গরুটির দড়ি কেটে দিলে বাহিরে বেরিয়ে যায়। এতে অন্তত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী আব্দুর রহিমের। মঙ্গলবার দুপুরে লাগা আগুনে সব পুড়ে ছাই হয়েছেতার। সব হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।

চৌগাছা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুমান বিশ্বাস বলেন, মোবাইলে কল পেয়ে আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে তার সবকিছু পুড়ে গেছে। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা উল্লেখ করেছি। নারায়নপুর ইউনিয়নের ২ নম্বর গুয়াতলী ওয়ার্ডের ইউপি সদস্য কামরুজ্জামান বলেন, আগুন লেগে মুয়াজ্জিনের বড় ধরণের ক্ষতি হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit