বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

২৯ বছর পর নারী বিশ্বকাপে যে রেকর্ড হলো

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৭৪ Time View

 

স্পোর্টস ডেস্ক : চলমান ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছে বাংলাদেশ নারী দল। নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম আসরেই ইতিহাস গড়ে। বাংলাদেশ নারী দলের মতোই এবারের বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দল অন্তত একটি করে ম্যাচে জয়লাভ করেছে। নারী বিশ্বকাপে এ নিয়ে তৃতীয়বার এমন নজির হলো। সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়লাভ করে পাকিস্তান। এ ম্যাচে জয়ের মধ্য দিয় ২৯ বছর আগের বিশ্বকাপ রেকর্ড স্পর্শ করল অংশগ্রহণকারী দলগুলো।

এর আগে ১৯৭৩ সালে ৭টি টিম অংশ নিয়েছিল মেয়েদের বিশ্বকাপে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্টারন্যাশনাল একাদশ, জ্যামাইকা, নিউজিল্যান্ড, ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো এবং ইয়ং ইংল্যান্ড এই সাত দল অন্তত একটি করে ম্যাচে জিতেছিল। এর ২০ বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। সেবার অংশ নিয়েছিল ৮টি দল। অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। এই ৮টি দলের মধ্যে প্রতিটি দল অন্তত একটি করে ম্যাচ জিতেছিল। ফের ২৯ বছর পর নারীদের বিশ্বকাপে অংশগ্রহণকারী ৮টি দলই কমপক্ষে একটি করে ম্যাচ জেতার নজির গড়ল। 

 

 

কিউএনবি/আয়শা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit