শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

মনিরামপুরে স্কুলেই মৃত্যু হলো প্রধান শিক্ষক শামছুর রহমানের

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১০১ Time View

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে নিজের গ্রামের স্কুলেই মৃত্যু হলো আড়সিঙ্গাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুর রহমানের। সোমবার দুপুর দেড়টার দিকে শ্রেণীকক্ষে পাঠদান শেষে তিনি বাথরুমে প্রবেশ করার কিছুক্ষন পর হার্ড এ্যাটাকে(ষ্ট্রোক)তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা অফিসার সেহেলী ফেরদৌস।সবার প্রিয় প্রধান শিক্ষক শামছুর রহমানের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শামছুর রহমান(৫০) উপজেলার কুলটিয়া ইউনিয়নের আড়সিঙ্গাড়ী গ্রামের মৃত দুলান গাজীর ছেলে।

শামছুর রহমানের চাচা শ^শুর মনিরামপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক আবদুল হাই জানান, দুই ছেলে-মেয়ের জনক প্রধান শিক্ষক শামছুর রহমান সোমবার দুপুর দেড়টার দিকে স্কুলে ক্লাশ নিয়ে বাথরুমে যান। এর কিছুক্ষন পর হার্ট অ্যাটাকে(ষ্ট্রোক) তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তাকে বাথরুম থেকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। খবর পেয়ে উপজেলা সহকারি শিক্ষা অফিসার শামিম হাসান, পলাশ কান্তি হালদার, বাবলুর রহমান ও দেবব্রত রায় ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রধান শিক্ষকের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শামছুর রহমানের মত্যুর খবর পেয়ে অনুরূপভাবে থানা বিএনপির আহব্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারকে শান্তনা দেন।

 

 

কিউএনবি/আয়শা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit