শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চৌগাছায় টিসিবির পণ্য পাবেন ১১ হাজার ৫৮১ পরিবার

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৯০ Time View

 

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ফ্যামিলি কার্ডে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের পাবেন ১১ হাজার ৫৮১ পরিবার। রবিবার পৃথকভাবে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। উপজেলায় সবচেয়ে বেশি পাচ্ছে চৌগাছা পৌরসভা, আর সবচেয়ে কম পাচ্ছে ধুলিয়ানী ইউনিয়ন। ২০ মার্চ রবিবার প্রথমদিনে উপজেলার পাশাপোল, জগদীশপুর, সিংহঝুলী ও ধুলিয়ানী ইউনিয়নের ২ হাজার ৮০৯ জন কার্ডধারীর কাছে বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, জগদীশপুর ইউপি চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম, সিংহঝুলি ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এসএম মোমিনুর রহমান প্রমুখ । উদ্বোধনী দিনে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নে ফতেপুর বাজার, ধুলিয়ানী বাজার ও বড় কাবিলপুর বাজারে ৫৫২ জনের মধ্যে মেসার্স সানা এন্টার প্রাইজ, সিংহঝুলীতে গরীবপুর নিউমার্কেট, সিংহঝুলী মল্লিকবাড়ী মোড় ও মশিয়ূরনগর পাকড়াতলায় ৬৯৯ জনের মধ্যে মেসার্স রোজা এন্টারপ্রাইজ, পাশাপোলে দশপাকিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ, পাশাপোশ বাজার, রানীয়ালী বাজারে ৭৬৪ জনের মেসার্স মিজান স্টোর, জগদীশপুরে ইউনিয়ন পরিষদ চত্বর, স্বর্পরাজপুর বাজার ও আড়পাড়া বাজারে ৭৯৪ জনের মধ্যে মেসার্স খান ভ্যারাইটি স্টোর পণ্য বিক্রি করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ১১ ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১১ হাজার ৫৮১টি পরিবারে এই কার্ড দেয়া হয়েছে। এদের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আগে যারা ২৫০০ টাকা করে পেয়েছেন এমন ৪ হাজার ৩৬৪টি পরিবার এবং নতুন করে ৭ হাজার ২১৭টি পরিবারকে দেয়া হচ্ছে এই বিশেষ টিসিবি কার্ড। জানা যায়, উপজেলার ফুলসারা ইউপির ১১০১ জন, পাশাপোলের ৭৬৪, সিংহঝুলির ৬৯৯, ধুলিয়ানীর ৫৫২, চৌগাছা সদরের ৬২৪, জগদীশপুরের ৭৯৪, পাতিবিলার ৬৫৬, হাকিমপুরের ৯৮২, স্বরুপদাহের ১১৭০, নারায়নপুরের ১১১৭, সুখপুকুরিয়া ইউপির ১১৬১ এবং চৌগাছা পৌরসভার ১৯৬১ পরিবার এই বিশেষ টিসিবির কার্ডের মাধ্যমে পণ্য পাবেন।

 

 

কিউএনবি/আয়শা/২০শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit